প্রকাশিত: Thu, Mar 16, 2023 10:39 AM
আপডেট: Thu, Jul 23, 2026 6:28 PM

তিস্তায় ভারতের দুটি খাল খনন সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ


খাদিজা আক্তার: এ বিষয়টির সত্যতা যাচাইয়েরও চেষ্টা চলছে বলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করতে গিয়ে জানান, খাল খননের বিষয়টির সত্যতা যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় ও যৌথ নদী কমিশনের আলোচনা চলছে। এটা নিয়ে তাদের (ভারতের)  সঙ্গে আলোচনা হবে বলে আশা করছি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া নিয়ে কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের যে একটি প্রতিনিধিদল বুধবার এসেছিলেন তাদের বিষয়ে বিশদ আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একমাত্র সমাধান। আমরা রোহিঙ্গাদের দ্রুত ভেরিফিকেশনের জন্য মিয়ানমারকে তাগাদা দিয়ে আসছি। সম্প্রতি মিয়ানমারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরও করেছে। ভেরিফিকেশনের জন্য  ৪৫০ জন রোহিঙ্গার সাক্ষাৎকার  নিয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। সম্পাদনা: ইমরুল শাহেদ